বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্কের মর্যাদা বজায় রেখে সমঅধিকারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে, তার প্রতি সম্মান রেখেই দুই দেশের সমঅধিকারের সম্পর্ক চায় ভারত।’

বাংলাদেশের বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। ভারতও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে বিশ্বাস করে বলে জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তারেক রহমানকে ভারত সরকার দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে। তার সফরের অপেক্ষায় ভারত এখনো অধীর আগ্রহী।’ সফরটি হলে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

দুই দেশের সম্পর্কে থাকা বিভিন্ন জটিলতা নিয়েও ইতিবাচক বার্তা দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘অতীতের বিষয়গুলো ভুলে যাওয়ার প্রয়োজন নেই। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন ভবিষ্যৎ নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।’ আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব বলেও জানান তিনি।

তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলে বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানে কাজ করার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস রয়েছে।

এদিকে, তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘সফরের পথে যেসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, সেগুলোতে কার্যকর অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ। এসব বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের পথ আরও সহজ হবে।’

আরও

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

জাতীয়

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত...

২০২৬-০৮-১৮ ১৯:৪১

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুজন প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে আগামী ২০ আগস্ট (বৃহম্পতিব...

২০২৬-০৮-১৮ ১৭:৪৫

আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা

জাতীয়

আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে 'খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা' বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য...

২০২৬-০৮-১৮ ১৬:০৩

আজ থেকে ঢাকা-চট্টগ্রামে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’

জাতীয়

আজ থেকে ঢাকা-চট্টগ্রামে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’

নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী...

২০২৬-০৮-১৮ ০৯:৪৭

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (১৮ আগস্ট)। এদিন বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থী...

২০২৬-০৮-১৮ ০৯:৪২