বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বেলারুশের রাষ্ট্রদূতের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বেলারুশের রাষ্ট্রদূতের

জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো। সাক্ষাতে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বেলারুশের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক। এই সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি মত দেন। আরও জানান, বেলারুশ সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে অগ্রসর দেশ। বাংলাদেশ চাইলে প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বেলারুশের পটাশ সার উৎপাদন ও রপ্তানির বিষয়েও আলোচনা করেন দেশটির রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশ থেকে সার আমদানি করে থাকে। বেলারুশও এ ক্ষেত্রে একটি সম্ভাবনাময় নতুন উৎস হতে পারে। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণে বেলারুশের কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে আগ্রহী বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে এক বেলারুশ নাগরিকের ফৌজদারি মামলার বিষয়ও উঠে আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেলারুশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

জাতীয়

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

ঢাকায় আজ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ...

২০২৬-০৪-২৯ ০৯:০২

ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি

জাতীয়

ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, যেটা সামনে এগিয়ে যায়, সেটাকে কখনো পেছনে টেনে আনা যায় ন...

২০২৬-০৪-২৯ ০৮:৫৪

বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুটি বিল সংসদে উত্থাপন

জাতীয়

বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুটি বিল সংসদে উত্থাপন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও কম...

২০২৬-০৪-২৯ ০৮:৪৩