রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় সরকার: প্রতিমন্ত্রী এম এ মুহিত

স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় সরকার: প্রতিমন্ত্রী এম এ মুহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়। শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য সমস্যার সমাধান করতে চায় সরকার।

আজ শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত প্রায় ২০ বছর ধরে এই দেশের প্রতিষ্ঠানগুলো যে অবহেলার শিকার হয়েছে, দেশের জনগণ যে বঞ্চনার শিকার হয়েছে, সব সেক্টরে, সব প্রতিষ্ঠানে যে সংকট তৈরি করা হয়েছে, সেই পুঞ্জীভূত সমস্যার সমাধানে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর গত ৫ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ, আমরা দিনরাত নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি কীভাবে দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়, দেশের মানুষের জন্য একটু ভালো কিছু করা যায়। তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণে এবারের বাজেটে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি বরাদ্দ স্বাস্থ্যখাতে দেওয়া হয়েছে।

চমেক নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, চমেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, এটি বৃহত্তর চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে ৫০টির মতো অধ্যাপক পদ এবং সহযোগী ও সহকারী অধ্যাপক পদে আরও ১৫০টি পদ শূন্য রয়ে গেছে। এটা দীর্ঘদিনের অবহেলার একটি চিত্র। আমাদের স্বাস্থ্য সমস্যাটা সামগ্রিক দিক থেকে দেখতে হবে।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন।

আরও

দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

জাতীয়

দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনায় নতুন ধারা, স্বচ্ছতা ও জবাবদিহির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন বড় পরীক্ষা...

২০২৬-০৮-০১ ১৬:০৫

৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

জাতীয়

৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।...

২০২৬-০৮-০১ ০৯:২০

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট: ববি হাজ্জাজ

জাতীয়

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্...

২০২৬-০৮-০১ ০৯:০০

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস

জাতীয়

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে কিসকু সে...

২০২৬-০৭-৩১ ২২:৩৫

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জাতীয়

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবেই ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

২০২৬-০৭-৩১ ১৭:৫০

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

জাতীয়

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে...

২০২৬-০৭-৩১ ০৮:৩৭