বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুনামগঞ্জে হাওরের ধান লুটের অভিযোগ, আতঙ্কে ক্ষতিগ্রস্ত কৃষক

সুনামগঞ্জে হাওরের ধান লুটের অভিযোগ, আতঙ্কে ক্ষতিগ্রস্ত কৃষক

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে পানি কমতে শুরু করায় ভেসে ওঠা ধান কেটে দুর্বৃত্তরা নৌকাযোগে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বারাম হাওরে এই ধান লুটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিক নৌকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরাম হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির অধিকাংশ ধান ইতোমধ্যে পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এর মধ্যেই নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী লোকজন নৌকাযোগে হাওরে প্রবেশ করে ধান কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে।

তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, আমাদের এই হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান ডুবে গেছে। এর মধ্যেও বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু দুর্বৃত্তরা আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।

ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ধান লুটের খবর পেয়ে দুপুরের দিকে দিরাই থানার এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে পুলিশ বরাম হাওরে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আরও

সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো গ্রামে হামে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম নামে পাঁচ মাস বয়সী এক শিশুর...

২০২৬-০৫-১৩ ২১:৪৫

গ্যাস বিস্ফোরণ: বাবার পর চলে গেলে ৭ বছরের শিশু

সারা দেশ

গ্যাস বিস্ফোরণ: বাবার পর চলে গেলে ৭ বছরের শিশু

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার পর সাত বছরের শিশু কন্যা কথা'ও মারা গ...

২০২৬-০৫-১৩ ২১:০৫

সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য আটক

সারা দেশ

সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান(৮৪) নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে সিরাজদীখান থানা পু...

২০২৬-০৫-১৩ ২০:৫৯

ইউনিফর্ম পরে কলেজে টিকটক-রিলসের ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি, নিষিদ্ধ সাইবার বুলিং

সারা দেশ

ইউনিফর্ম পরে কলেজে টিকটক-রিলসের ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি, নিষিদ্ধ সাইবার বুলিং

ঢাকার ধামরাই সরকারি কলেজ ক্যাম্পাসে ইউনিফর্ম পরে টিকটক-রিলসসহ বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে...

২০২৬-০৫-১৩ ২০:৪৯

কোলকাতা ইএনটি নামে রোগীদের সাথে প্রতারণা, ভোক্তার অভিযান

সারা দেশ

কোলকাতা ইএনটি নামে রোগীদের সাথে প্রতারণা, ভোক্তার অভিযান

তিনি একজন নাক, কান, গলা চিকিৎসক। তাও আবার কোলকাতা থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। ইএনটি বিশেষ অভিজ্ঞতা আছে প্রচার করে রোগীদ...

২০২৬-০৫-১৩ ২০:৪৬

৪৮ লাখ টাকা দিয়েও বাঁচানো গেলো না তছিরকে, লিবিয়ায় নির্যাতনে মৃত্যু

সারা দেশ

৪৮ লাখ টাকা দিয়েও বাঁচানো গেলো না তছিরকে, লিবিয়ায় নির্যাতনে মৃত্যু

ইচ্ছা ছিল ইতালি গিয়ে পরিবারে সচ্ছলতা ফেরাবেন। হাতে আসবে টাকা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। উল্টো মানবপাচারকারী দলাল...

২০২৬-০৫-১৩ ২০:৪১