মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সুখবর পেলেন সাবেক দুই ছাত্রদল নেতা

সুখবর পেলেন সাবেক দুই ছাত্রদল নেতা

বরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের সাবেক দুই নেতা মো. জাফর ইকবাল ও কেএম আনোয়ার হোসেন বাদল। দীর্ঘদিনের ছাত্র ও মাঠপর্যায়ের রাজনীতির অভিজ্ঞতার পর বিএনপির মূল কমিটিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পেলেন তারা।

রোববার (১৬ আগস্ট) বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়নের বিষয়টি জানানো হয়।

মো. জাফর ইকবাল ১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। একই সময়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

অন্যদিকে, কেএম আনোয়ার হোসেন বাদল সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি কলেজটির ভিপি নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর এবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জাফর ইকবাল ও আনোয়ার হোসেন বাদল বলেন, ছাত্র রাজনীতি শেষ করার পর এতদিন তারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাঠপর্যায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

আরও

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

রাজনীতি

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প...

২০২৬-০৮-১১ ২২:৩৯

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

রাজনীতি

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে বিরোধের জেরে দায়ের করা হামলার মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাধারণ...

২০২৬-০৮-১০ ২৩:৩০

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

রাজনীতি

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না পাওয়ার বিষয় নেই।...

২০২৬-০৮-০৫ ২০:১৭

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩