রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৬টি কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা প্রদান

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৬টি কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা প্রদান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গতকাল ৬টি প্রতিষ্ঠান তাদের বিগত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে সর্বমোট ১৩ কোটি ৭৩ লক্ষ টাকা জমা দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তার কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদল এ অনুদানের চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এই তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৪ কোটি ৭৩ লক্ষ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪ কোটি ২৫ লক্ষ টাকা, সিটিব্যাংক এন.এ. ৩ কোটি টাকা, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ১ কোটি ৩১ লক্ষ টাকা, নুভিস্তা ফার্মা পিএলসি ২৭ লক্ষ টাকা, সাইনোভিয়া ফার্মা পিএলসি ৮ লক্ষ টাকা তাদের লভ্যাংশের অংশ হিসেবে জমা দিয়েছে।

চেক গ্রহণকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এই তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিয়মিত লভ্যাংশের অংশ জমা দেওয়ার জন্য উপস্থিত ৬টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি। একই সঙ্গে অন্যান্য সকল কোম্পানিকেও তাদের নির্দিষ্ট অংশ জমা দেয়ার আহ্বান জানান।

হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

অসুস্থ রিফাত চৌধুরী, ফিরতে চান অভিনয় ও কবিতায়

জাতীয়

অসুস্থ রিফাত চৌধুরী, ফিরতে চান অভিনয় ও কবিতায়

বেশ কিছুদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্বলতা, অতিরিক্ত ক...

২০২৬-০৯-১৯ ২০:৫৯

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

জাতীয়

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি...

২০২৬-০৯-১৯ ২০:৫৬

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে...

২০২৬-০৯-১৯ ১৯:৫৭

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে আগামী ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সচিব...

২০২৬-০৯-১৯ ১৮:৪০

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

জাতীয়

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের...

২০২৬-০৯-১৯ ১৮:৩০