শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

স্কুলে হামলার দায় যুক্তরাষ্ট্রের, ‘ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ’ বলছে ইরান

স্কুলে হামলার দায় যুক্তরাষ্ট্রের, ‘ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ’ বলছে ইরান

মার্কিন প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মিনাবের শাহজারাহ তায়্যিবাহ স্কুলে চালানো টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এই হামলায় অন্তত ১৬৮ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

 

এদিকে প্রাথমিক বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলা একটি ‘ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ’ এবং এর দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এক্স বার্তায় জানিয়েছেন, ডাবল-ট্যাপ আমেরিকান টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবে ১৬৮ জন ছোট ইরানি শিশু নিহত হয়েছে। এটি একটি ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

 

মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তদন্তের প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, হামলার লক্ষ্যবস্তু নির্বাচন করতে ইউএস সেন্ট্রাল কমান্ড- এর কর্মকর্তারা পারিসাংখ্যিকভাবে পুরোনো তথ্য ব্যবহার করেছিলেন যা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা সরবরাহ করা হয়েছিল।

 

ইরানি কর্মকর্তারা এই হামলায় অন্তত ১৭৫ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিলেন, যাদের বেশিরভাগই শিশু। এই হামলা সাম্প্রতিক সময়ে নাগরিকদের ওপর চালানো সবচেয়ে ভয়ংকর ও চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে একটি।

 

পরীক্ষা অনুযায়ী, স্কুলটি ইতোমধ্যেই আইআরজিসি নৌবাহিনী সংলগ্ন ভবনের অংশ হলেও অন্তত নয় বছর ধরে বিদ্যালয় হিসেবে আলাদা করা ছিল। সেখানে রঙিন মূরাল এবং ছোট খেলার মাঠসহ শিক্ষামূলক সুবিধার চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। এছাড়া হামলার সময় স্কুলটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল বলে কোনো প্রমাণ নেই।

যদিও স্বাধীন তদন্ত প্রতিবেদনে এই হামলার জন্য মার্কিন দায় নিশ্চিত করলেও ডোনাল্ড ট্রাম্প হামলার জন্য ইরানকে দায়ী করার দাবি করেছেন। তবে মার্কিন সামরিক মুখপাত্ররা জানিয়েছে এই হামলার তদন্ত চলছে।

 

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১