শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল

শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল

দিল্লিতে প্রেস কনফারেন্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।

এর আগে বুধবার রাতে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ‘বিষাক্ত ঘৃণা’ ছড়িয়েছেন বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, ঠিক সেই সময়ে ভারতের মাটিতে শেখ হাসিনার এমন মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান।

এতে ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করারও সমালোচনা করা হয়। বাংলাদেশ সরকারের ভাষ্য, এটি শেখ হাসিনা ও তার সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার ব্যর্থ চেষ্টা।

এদিকে, শেখ হাসিনার দিল্লির বক্তব্য ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে এবার স্পষ্ট করা হলো, ওই অনুষ্ঠানে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।

আরও

বগুড়ায় ৪০০ একর জমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

বগুড়ায় ৪০০ একর জমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করেছে সর...

২০২৬-০৮-০৮ ১৮:৪৮

গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

২০২৬-০৮-০৮ ১৮:৩৩

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন টুলস ডেভেলপ করার চ...

২০২৬-০৮-০৮ ১৮:২০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয়: নাহিদ ইসলাম

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয়: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয় সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপ...

২০২৬-০৮-০৮ ১৮:১৫

এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর

জাতীয়

এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর

রাজধানীর জামিয়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত প্রায় আড়াইশ শিশুর জীবনে আপন বলতে অনেকটাই সীমিত...

২০২৬-০৮-০৮ ১৭:৩৭

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, যা জানা গেল

জাতীয়

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, যা জানা গেল

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-রো...

২০২৬-০৮-০৮ ১০:১৮