শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সীমাবদ্ধতার মধ্যে ত্যাগী ও পরীক্ষিতদের কমিটিতে রাখার চেষ্টা করেছি : যুবদল সভাপতি

সীমাবদ্ধতার মধ্যে ত্যাগী ও পরীক্ষিতদের কমিটিতে রাখার চেষ্টা করেছি : যুবদল সভাপতি

প্রায় দুই বছর পর যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটিতে বিগত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থান দেওয়া হয়েছে সাবেক ছাত্রদল নেতাদের।

এ বিষয়ে সৌদি আরবে অবস্থানরত যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে  বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া। কৃতজ্ঞতা প্রকাশ করছি তারুণ্যের অহংকার  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। মুন্না বলেন, আমরা চেষ্টা করেছি দলের ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করার জন্য। তবে, ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে অনেককে মূল্যায়ন করার হয়ত সম্ভব হয়নি। আমাদের হাজার হাজার যোগ্য নেতা রয়েছেন। তাদের উদ্দেশ্য আমি বলবো, আমরা সবাই নেতা। যারা সীমাবদ্ধতার কারণে এ কমিটি স্থান পাননি, তাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাবো।

মোনায়েম মুন্না বলেন, রাজপথে যুবদল স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে নিজের জীবনবাজি রেখে ঝাপিয়ে পড়েছিলো, তেমনিভাবে প্রধানমন্ত্রীর শ্লোগান "সবার আগে বাংলাদেশ" এটি বাস্তবায়নে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে যেকোন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিলো। এ কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান জুয়েল এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়।

আরও

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

রাজনীতি

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না পাওয়ার বিষয় নেই।...

২০২৬-০৮-০৫ ২০:১৭

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতি

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার গণতন্ত্র, সভ্যতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয...

২০২৬-০৮-০২ ২২:০৮

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

রাজনীতি

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

জাতীয় নির্বাচনের কয়েক মাস পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন...

২০২৬-০৮-০২ ১০:৫৯