বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে বড় পতন যুক্তরাষ্ট্রেরও

সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে বড় পতন যুক্তরাষ্ট্রেরও

আন্তর্জাতিক ডেটা ও গবেষণা প্রতিষ্ঠান ‘নিরা ডেটা’ প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক জরিপে বিশ্বের দেশগুলোর প্রতি জনমতের বড় ধরনের পরিবর্তন উঠে এসেছে। জরিপে দেখা যায়, বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল।

এর আগে তালিকায় উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান থাকলেও পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যা দেশটির বৈশ্বিক ভাবমূর্তিতে উল্লেখযোগ্য অবনতির ইঙ্গিত দিচ্ছে।

‘গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ২০২৬’ শীর্ষক এ জরিপে ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থার ওপর ৪৬ হাজার ৬৬৭ জনের মতামত নেওয়া হয়। একইসঙ্গে ‘ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স ২০২৬’-এ ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন নাগরিক তাদের গণতান্ত্রিক অভিজ্ঞতা তুলে ধরেন।

জরিপ অনুযায়ী সবচেয়ে ইতিবাচক ধারণা পাওয়া শীর্ষ পাঁচ দেশ হলো সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

ফলাফলে বলা হয়, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি, ইসরায়েলের সামরিক অভিযান, গণবসতিচ্যুতি এবং পশ্চিম তীরে সহিংসতা বিশ্ব জনমনে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বাড়িয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার সতর্কতার পরও দেশটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় ধস দেখা গেছে। মাত্র দুই বছরের ব্যবধানে দেশটির নেট রেটিং ২০২৪ সালের +২২ শতাংশ থেকে কমে ২০২৬ সালে -১৬ শতাংশে নেমে এসেছে। ফলে জনপ্রিয়তার দিক থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে বলে প্রতিবেদনে বলা হয়।

বিশ্লেষণে বলা হয়, ন্যাটো সম্পর্ক, শুল্কনীতি, বৈশ্বিক সংঘাতে ভূমিকা এবং মধ্যপ্রাচ্য নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি বৈশ্বিক আস্থা কমেছে।

জরিপে আরও বলা হয়, বর্তমানে রাশিয়া ও ইসরায়েলের পর যুক্তরাষ্ট্রকে বিশ্বে অন্যতম নেতিবাচক প্রভাবশালী দেশ হিসেবে দেখা হচ্ছে।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২