বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সায়েদাবাদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার অভিযোগ

সায়েদাবাদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার অভিযোগ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে সকাল থেকেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে প্রতিবারের মতো এবারও যাত্রীদের পিছু ছাড়েনি ভোগান্তি; তীব্র বাস সংকট ও শিডিউল বিপর্যয়ের পাশাপাশি দূরপাল্লার পরিবহনে যাত্রীপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

অগ্রিম টিকিট না পেয়ে চরম ভোগান্তির শিকার হওয়া অনেক যাত্রীকে বাধ্য হয়ে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা ইঞ্জিনের ওপর বসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। 

সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে শত শত ঘরমুখো মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস; সেই সঙ্গে নিয়মিত পরিবহনের পাশাপাশি বিভিন্ন রুটে লোকাল বাসও চলাচল করছে।

তবে এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীদের পথ কিছুটা আরামদায়ক হলেও চরম ভোগান্তিতে পড়েছেন তাৎক্ষণিকভাবে টিকিট সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ। 

অভিযোগ উঠেছে, উপস্থিত টিকিট ক্রেতাদের কাছ থেকে নিয়মিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, তীব্র টিকিট সংকটের কারণে আসন না পেয়ে অনেক যাত্রীকে বাধ্য হয়ে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা ইঞ্জিনের ওপরে বসেই ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

সায়েদাবাদ থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে হানিফ পরিবহনের ৪টি টিকিট সংগ্রহ করেছেন জসিম ও তার পরিবার। জসিম ঢাকা পোস্টকে জানান, নিয়মিত ৫০০ টাকায় বরিশাল যাওয়া-আসা করতে পারলেও এখন তাদের কাছ থেকে ৮০০ টাকা করে নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র এবারের ঈদের চিত্র নয়, প্রত্যেক ঈদেই তাদের নিয়মিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি দিয়ে যেতে হয়।

জসিম অভিযোগ করে আরও বলেন, ভাড়া বেশি নেওয়ার পরও নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ছে না। পেছনের দুই-একটা সিটে যাত্রীরা যেতে চান না। সেগুলো ভর্তি করতে ৩০ মিনিটের বেশি সময় ধরে টার্মিনালেই অপেক্ষা করানো হচ্ছে।

বরিশালগামী লোকাল পরিবহন বিএমএফ। সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী মোড় থেকে বিএমএফ-এর একটি পরিবহনে সিট ভর্তি হওয়ার পর দাঁড়িয়ে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

ওই পরিবহনটির কয়েকজন যাত্রী জানান, ঈদ ছাড়া অন্যান্য সময় এই ধরনের পরিবহনে তারা যান না। অন্যান্য সময় এসব পরিবহনে ৪০০ টাকা দিলেও বরিশাল নিয়ে যায়। এখন বাধ্য হয়ে এই পরিবহনে ৭০০ টাকা দিয়ে টিকিট নিয়েছেন তারা। আর যারা দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকেও ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে।

কেবলমাত্র বরিশালগামী পরিবহনেই নয়, অন্যান্য রুটের পরিবহনগুলোতেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম রুটের নন-এসি গাড়িতে নিয়মিত ভাড়া ৭০০-৮০০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে খুলনাগামী পরিবহনগুলোতেও ৭০০ টাকার ভাড়া ৯০০-১০০০ টাকা নেওয়া হচ্ছে।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩