বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রোদের দেখা মিলতেই হাওরে ধান শুকাতে ব্যস্ত কৃষকরা, স্বস্তির আভাস

রোদের দেখা মিলতেই হাওরে ধান শুকাতে ব্যস্ত কৃষকরা, স্বস্তির আভাস

টানা কয়েক দিন সূর্যের দেখা না থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন হাওরাঞ্চলের কৃষকরা। অকাল বন্যা ও দুর্যোগে অনেক এলাকার বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার পর যেসব ধান কষ্ট করে ঘরে তুলেছিলেন, সেগুলোও রোদ না থাকায় নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়।

তবে শুক্রবার থেকে আবহাওয়া অনুকূলে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। সকাল থেকেই হাওরের বিভিন্ন খলায় ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণিরা।

কৃষকদের ভাষ্য, টানা বৃষ্টিতে ধান শুকাতে দেরি হয় এবং শ্রমিক খরচও বেড়ে যায়। এখন রোদ ওঠায় দ্রুত ধান শুকানো সম্ভব হচ্ছে। অষ্টগ্রামের কৃষক মুসু মিয়া বলেন, কষ্ট করে কাটা ধান শুকাতে পারলে অন্তত পরিবারের খাবারের ব্যবস্থা হবে। অন্যদিকে ইটনার কৃষক আইতুল মিয়া জানান, ঋণের চাপ সামলাতে ধান বিক্রি করা ছাড়া উপায় নেই।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে। একই সময়ে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আগামী দুই দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, হাওরাঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এ মৌসুমে প্রায় ১৩ হাজার হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে এবং প্রায় ৬০ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ধান কাটায় সহায়তা করতে বিভিন্ন জেলা থেকে হাজারো শ্রমিক ও শত শত হারভেস্টার মেশিন কাজ করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পানি বৃদ্ধির আশঙ্কায় কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড

সারা দেশ

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্...

২০২৬-০৭-০১ ২৩:২৮

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল, বৃষ্টিতে দুই দল যৌথ চ্যাম্পিয়ন

সারা দেশ

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল, বৃষ্টিতে দুই দল যৌথ চ্যাম্পিয়ন

উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরে...

২০২৬-০৭-০১ ২৩:২৭

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

সারা দেশ

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

দীর্ঘ প্রায় ১৭ বছর পর আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার রায় দিয়েছে...

২০২৬-০৭-০১ ২৩:২৫

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করে...

২০২৬-০৭-০১ ২৩:২৩

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

সারা দেশ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী তীরবর্তী বন্যা ও ভাঙন কবলিত ১৬০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার(১জু...

২০২৬-০৭-০১ ২৩:২১