বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না। তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

শুক্রবার (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ ও চিন্তাচেতনার বিস্তৃতি ছিল সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব পর্যন্ত।

তিনি বলেন, রবীন্দ্রনাথ চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ করার অসাধারণ ক্ষমতা রাখতেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, রবীন্দ্রনাথ তার ‘রাশিয়ার চিঠি’ গ্রন্থে সমাজতান্ত্রিক ব্যবস্থার যান্ত্রিকতা এবং মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সঙ্গে এর সম্ভাব্য দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক করেছিলেন। আজকের বাস্তবতায় সেই সংকটের অনেক দিকই সত্য প্রমাণিত হয়েছে।

আলবার্ট আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ঐতিহাসিক সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান অসংখ্য বিস্ময় সৃষ্টি করলেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল এক জগৎ রয়েছে, সে বিষয়ে রবীন্দ্রনাথ আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও ভাবতে উদ্বুদ্ধ করেছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, রবীন্দ্রনাথের কবিতা আজ বাংলাদেশের জাতীয় সংগীত। তার রচনা আজও মানুষের চেতনা, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধকে প্রভাবিত করে চলেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পকলা একাডেমি মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

আরও

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধ...

২০২৬-০৯-২৯ ২১:০৪

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮