বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রাতের খাবারের টেবিলে ভয়াবহ ট্র্যাজেডি, ছেলেকে গুলি করে বাবার আত্মহত্যা

রাতের খাবারের টেবিলে ভয়াবহ ট্র্যাজেডি, ছেলেকে গুলি করে বাবার আত্মহত্যা

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রাতের খাবারের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা, পরে বিষ পান করে নিজেও আত্মহত্যা করেন তিনি।

রোববার (১১ মে) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশের তথ্য অনুযায়ী, ষাটোর্ধ্ব ওই ব্যক্তির নাম সুরিন্দর সিং ওরফে ফৌজি। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। নিহত ছেলের নাম গুরশরন সিং গিনি (৪০)।

পুলিশ জানায়, সুরিন্দরের স্ত্রী কয়েক বছর আগে মারা যান। এরপর তিনি আবার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তবে তার ছেলে গুরশরন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। এই বিষয় নিয়েই ডিনারের সময় তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

সরাভা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয় কুমার জানান, একপর্যায়ে সুরিন্দর তার ১২ বোর ডাবল ব্যারেল বন্দুক দিয়ে ছেলেকে গুলি করেন। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলে গুরশরন প্রাণ বাঁচাতে বাইরে রাস্তায় দৌড়ে যান। কিন্তু সুরিন্দর তাকে ধাওয়া করে রাস্তায় গুলি করেন।

গুলিবিদ্ধ অবস্থায় ছেলেকে ফেলে রেখে সুরিন্দর বাড়িতে ফিরে গিয়ে নিজেকে ঘরে তালাবদ্ধ করে বিষ পান করেন।

স্থানীয়রা রাস্তায় গুরশরনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত এসে দরজা ভেঙে সুরিন্দরকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, বাবা ও ছেলের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। ঘটনার সময় দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। খাবারের টেবিলে খাবার পড়ে থাকায় বোঝা যায়, খাওয়ার মাঝপথেই এই সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জানিয়েছে, সুরিন্দরের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়া হলেও তার মৃত্যুর কারণে তদন্ত প্রক্রিয়া এখন নতুনভাবে এগোবে। ময়নাতদন্ত শেষে মরদেহ দুই মেয়ের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২