রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার পেলেন ফরিদপুরের তানসিভ জুবায়ের

রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার পেলেন ফরিদপুরের তানসিভ জুবায়ের

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের। ‘জরুরি সেবা’ ক্যাটাগরিতে তিনিসহ মোট ছয়জন চিকিৎসককে এ সম্মাননা দেওয়া হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন।

তানসিভ জুবায়ের (৩৫) ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন।

২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। দায়িত্ব নেওয়ার পর এক বছরের ব্যবধানে স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে রোগী বেড়েছে ১২ শতাংশ, অন্তর্বিভাগে ৫৯ শতাংশ। জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে ১৩৫ শতাংশ এবং স্বাভাবিক প্রসব বেড়েছে ৭৩ শতাংশ।

তানসিভ জুবায়ের বলেন, ‘যেকোনো স্বীকৃতিই কাজের গতি বাড়িয়ে দেয়। আমি বিশেষ কিছু করেছি—এটা বলব না; সীমিত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। তবে এখানেই থেমে গেলে হবে না, আরও এগিয়ে যেতে হবে।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওই আয়োজনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আরও

জ্বালানি তেলের সংকট তীব্র, নো পার্কিং মামলার শঙ্কাও

জাতীয়

জ্বালানি তেলের সংকট তীব্র, নো পার্কিং মামলার শঙ্কাও

দিন বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে জ্বালানি তেলের সংকট। কোথাও ১২ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে, আবার কোথাও সিরি...

২০২৬-০৪-১৮ ১৭:৫০

ঢাকায় জ্বালানি নিতে ভয়াবহ ভিড়, ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট

জাতীয়

ঢাকায় জ্বালানি নিতে ভয়াবহ ভিড়, ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে দেখা দিয়েছে তীব্র ভিড় ও দীর্ঘ অপেক্ষা। শুক্রবার সকাল থেকে পরীবাগ,...

২০২৬-০৪-১৭ ২৩:০০

জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন: সরবরাহ ‘স্বাভাবিক’ দাবি, কিন্তু ভোগান্তি কমছে না কেন?

জাতীয়

জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন: সরবরাহ ‘স্বাভাবিক’ দাবি, কিন্তু ভোগান্তি কমছে না কেন?

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, সরকারের এমন দাবির মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ লাইন, ভোগান্তি ও বাড়তি খ...

২০২৬-০৪-১৭ ১৮:২৪

মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয়

মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ (শুক্রবার) মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হযরত শা...

২০২৬-০৪-১৭ ১২:১৩

সকালের মধ্যেই ঝড়ের আশঙ্কা, বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

জাতীয়

সকালের মধ্যেই ঝড়ের আশঙ্কা, বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার...

২০২৬-০৪-১৭ ০০:১০