শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

পোশাক নিয়ে ‘কটাক্ষ’, বিএনপি এমপিকে এক হাত নিলেন নাহিদ

পোশাক নিয়ে ‘কটাক্ষ’, বিএনপি এমপিকে এক হাত নিলেন নাহিদ

নিকাব পরা নারী সংসদ সদস্যদের নিয়ে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন। বলেছেন, এটি সংসদীয় রীতিনীতি এবং সাংবিধানিক অধিকার— সবকিছুর সীমাকে অতিক্রম করে গিয়েছে।

আজ রবিবার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এমপি মনিরুল হক চৌধুরী নিকাব পরা নারী সংসদ সদস্যদের নিয়ে বক্তব্য রাখেন। তিনি ‘বুঝলাম না তো কারা আপনারা?’ বলেও মন্তব্য করেন।

এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সম্বোধন করে বলেন, ‘মাননীয় স্পিকার, বিরতির ঠিক আগে সরকারদলীয় মাননীয় একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপাঞ্জ করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই; কিন্তু এ বিষয়ে আমাদের বক্তব্য আছে।

আপনার কাছে অনুরোধ আমাকে দুই মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, উনি বিভিন্ন সময় বক্তব্য দেন। আমরা মনোযোগ দিয়ে উনার কথা শুনি। উনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সবকিছুই আমরা গভীরভাবে...।’

তিনি বলেন, ‘কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি উনার বক্তব্যে যা বলেছেন, তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার— সকল কিছুর সীমাকে অতিক্রম করে গিয়েছে।

উনি উনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। উনার (উপনেতা) সাথে উনার (মনিরুল হক চৌধুরী) ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে। কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের, তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ।

প্রত্যেকটা ব্যক্তির, গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন। উনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা মনে করি উনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ পেয়েছে। ফলে আমরা আশা করব, ভবিষ্যতে এই ধরনের বক্তব্য কোন সংসদ সদস্যের কাছ থেকে যাতে মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়।’

এর আগে মনিরুল হক চৌধুরী তার পুরো বক্তব্যে বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু, বুঝলাম না তো কারা আপনারা?’

এ সময় নারী আসনসহ বিএনপির সংসদ সদস্যরা সেটিকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সঙ্গে হাস্যরসেও ফেটে পড়েন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’

মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীকে বাধা দেন। তিনি কারো ‘পার্সোনাল ফ্রিডমে’ আঘাত না দিতে বলেন। ডেপুটি স্পিকার বলেন, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না।

এই বক্তব্যের আগে মনিরুল হক চৌধুরী একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তিনি একটি প্রোগ্রামে গিয়ে দেখেন ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’।

তিনি তখন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ করেন। বলেন, ‘বললাম যে তাহের ভাই, ভাবি কই?। বললেন যে, এই যে। বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?

আরও

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

রাজনীতি

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না পাওয়ার বিষয় নেই।...

২০২৬-০৮-০৫ ২০:১৭

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতি

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার গণতন্ত্র, সভ্যতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয...

২০২৬-০৮-০২ ২২:০৮

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

রাজনীতি

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

জাতীয় নির্বাচনের কয়েক মাস পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন...

২০২৬-০৮-০২ ১০:৫৯