মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পে স্কেল বাস্তবায়নে চলছে হিসাব-নিকাশ, একসঙ্গে অর্থ দেওয়া সম্ভব নয়

পে স্কেল বাস্তবায়নে চলছে হিসাব-নিকাশ, একসঙ্গে অর্থ দেওয়া সম্ভব নয়

নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ একসঙ্গে জোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন পে স্কেলের অর্থায়ন ও বাস্তবায়নের সম্ভাব্য পথ নিয়ে সরকার এখন হিসাব-নিকাশ করছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন পে স্কেল এবং বড় উন্নয়ন বাজেটের অর্থায়ন নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন কোথা থেকে হবে—এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একসঙ্গে পুরো অর্থ দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।’ এটি দুই ধাপে দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং এখনো হিসাব-নিকাশ করা হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থায় অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন বলেও উল্লেখ করেন তিনি।

রাজস্ব বাড়ানোর উদ্যোগ

কর আদায় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তার ভাষ্য, অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির মতো সমস্যা ছিল। এসব ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কর আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারের অর্থায়ন প্রসঙ্গে আমির খসরু বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা আশাবাদী। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার উদ্যোগসহ রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সফল হলে সরকারের অতিরিক্ত ঋণের প্রয়োজন কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিকল্প অর্থায়নের চিন্তা

অর্থমন্ত্রী বলেন, অর্থায়নের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি অনুসরণ করা হবে। কারণ সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি বহাল থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কাজ করছি।’

দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব

সরকারের হিসাব-নিকাশ শেষ হওয়ার পর নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন সময়সূচি ও অর্থায়নের বিষয়ে আরও স্পষ্টতা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হতে পারে। দ্বিতীয় ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা রয়েছে। তবে এ পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়। সরকারের অনুমোদন এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আরও

শিক্ষা ও কারিগরি খাতের মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন

জাতীয়

শিক্ষা ও কারিগরি খাতের মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন

শিক্ষা ও কারিগরি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন...

২০২৬-০৮-২৪ ১৮:২৩

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

জাতীয়

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্ত...

২০২৬-০৮-২৪ ১৮:০৭

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

জাতীয়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে...

২০২৬-০৮-২৪ ১৭:৪০

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে- এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকার। একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে...

২০২৬-০৮-২৪ ১৪:৫৮

সড়কে বছরে ৫ হাজার মৃত্যু; ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার

জাতীয়

সড়কে বছরে ৫ হাজার মৃত্যু; ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার

দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা...

২০২৬-০৮-২৪ ১৩:২৬