শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ওসি পদায়নের নামে প্রতারণা, ঢাকা রেঞ্জ ডিআইজির সতর্কতা

ওসি পদায়নের নামে প্রতারণা, ঢাকা রেঞ্জ ডিআইজির সতর্কতা

ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অসাধু চক্র—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকা রেঞ্জ পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, কিছু দালালচক্র ডিআইজির নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতারক নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে থানায় ওসি পদায়ন করিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় স্পষ্ট করে জানিয়েছে, থানার ওসি পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই। এই দায়িত্ব সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের ওপর ন্যস্ত। যোগ্যতা, দক্ষতা ও পেশাগত মূল্যায়নের ভিত্তিতেই এ ধরনের পদায়ন হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে পদায়নের প্রতিশ্রুতি দেওয়া একটি গুরুতর প্রতারণা এবং ফৌজদারি অপরাধ। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা রেঞ্জ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও

জ্বালানি সংকটে আয় কমে অর্ধেকে, বিপাকে রাইড শেয়ারিং ও ডেলিভারি চালকরা

জাতীয়

জ্বালানি সংকটে আয় কমে অর্ধেকে, বিপাকে রাইড শেয়ারিং ও ডেলিভারি চালকরা

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ বিভিন্ন এলাকার পরিবহন ও আয়ের খাতে। পেট্রোলের সরবরাহ ঘাটতির কারণে অনেক...

২০২৬-০৪-১০ ১৫:৫৩

১০ এপ্রিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের যাত্রা শুরু

জাতীয়

১০ এপ্রিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের যাত্রা শুরু

ঐতিহাসিক ১০ এপ্রিল আজ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনাপর্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু...

২০২৬-০৪-১০ ১৫:১৮

আসন্ন নির্বাচনের আগে নতুন ভোটার তালিকার দাবি ডিএসসিসি প্রশাসকের

জাতীয়

আসন্ন নির্বাচনের আগে নতুন ভোটার তালিকার দাবি ডিএসসিসি প্রশাসকের

ঢাকা শহরের বর্তমান ভোটার তালিকায় ব্যাপক ভুল-ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে নতুন করে ভোট...

২০২৬-০৪-১০ ১৫:০২

গণতন্ত্র শক্তিশালীকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

জাতীয়

গণতন্ত্র শক্তিশালীকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

২০২৬-০৪-১০ ১০:৫৫

দেশের সবগুলো প্রতিষ্ঠানকে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ

জাতীয়

অধিবেশন শেষে বিরোধীদলীয় নেতা দেশের সবগুলো প্রতিষ্ঠানকে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ

দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বর্তমান সরকার নির্লজ্জভাবে দলীয়করণ করছে অভিযোগ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও...

২০২৬-০৪-১০ ০৯:৩৩

চট্টগ্রাম থেকে আরও ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

জাতীয়

চট্টগ্রাম থেকে আরও ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস...

২০২৬-০৪-০৯ ২৩:২১