বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

অনেক দলের ব্যাংক আছে, তাই ঋণখেলাপির সুযোগ নেই: অর্থমন্ত্রী

অনেক দলের ব্যাংক আছে, তাই ঋণখেলাপির সুযোগ নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অনেক রাজনৈতিক দলের নিজস্ব ব্যাংক রয়েছে, তাই তাদের ক্ষেত্রে ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী দুই বছর অর্থনীতির জন্য কঠিন সময় হতে পারে। এ সময় কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সংকট থেকে উত্তরণের জন্য কঠোর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে “লো লেভেল ইকুইলিব্রিয়ামে” অবস্থান করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। অর্থনীতির বিভিন্ন সূচক তুলে ধরে তিনি বলেন, খেলাপি ঋণ বর্তমানে ৩০ শতাংশের বেশি, যা একটি অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

অর্থমন্ত্রী বলেন, অতীতে ২০০৫ সালে খেলাপি ঋণ ছিল ১৩ শতাংশ। বর্তমানে তা বেড়ে অর্থনীতির গতি প্রায় থেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।

তিনি আরও দাবি করেন, বিএনপি সরকারের সময়ে ব্যবসায়ীদের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং অনেক ব্যবসায়ীকে হয়রানির মুখে পড়তে হয়েছিল। অনেকে ব্যবসা চালাতে পারেননি বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের নেতৃত্বের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান নেতৃত্বের ভিশন সঠিক এবং সততার ভিত্তিতেই কাজ চলছে। তিনি বলেন, “এটা কঠিন কাজ, তবে আমরা ঐক্যবদ্ধভাবে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারব।”

বিএনপির ঋণ পুনঃতফসিলীকরণ প্রসঙ্গে বিরোধী দলের বক্তব্যের জবাবে তিনি বলেন, এটি ব্যাংকিং ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি নতুন কোনো বিষয় নয়।

আরও

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫...

২০২৬-০৬-২৪ ১৬:২৬

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

অর্থনীতি

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর স...

২০২৬-০৬-২৪ ১৬:০২

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

অর্থনীতি

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে ৩৭টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানিতে বোর্ড সদস্য রয়েছেন ৩০৬ জন। এ ছাড়া বোর্ডগুলোর চেয়ার...

২০২৬-০৬-২৪ ১৫:৫৪

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

অর্থনীতি

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে কারখানা লে-অফ বা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ম...

২০২৬-০৬-২৪ ১১:৩৮

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

অর্থনীতি

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা যা...

২০২৬-০৬-২১ ২২:৫১

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

অর্থনীতি

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর–কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা স...

২০২৬-০৬-২১ ১৩:০৬