সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই: ডা. জাহেদ

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব অন্যান্য বাহিনীর ওপরই ন্যস্ত রয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মূলত ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করছে। তারা সরাসরি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করছে না, বরং নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি জানান, একসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর মাঠে উপস্থিতি জনগণের মধ্যে আস্থার প্রতীক হিসেবে কাজ করেছে এবং অপরাধ দমনে প্রতিরোধমূলক ভূমিকা রেখেছে।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে সেনাবাহিনীর হাতে গ্রেফতারসহ কিছু আইনগত ক্ষমতা ছিল। তবে নির্বাচনের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং এখন তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।

তিনি বলেন, বর্তমান অবস্থায় সেনাবাহিনী অনেকটা নির্বাচনি সময়ের স্ট্রাইকিং ফোর্সের মতো প্রস্তুত রয়েছে—প্রয়োজনে সহায়তা দিতে পারবে, কিন্তু সরাসরি আইন প্রয়োগকারী ভূমিকায় নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের এই উপস্থিতিও ধীরে ধীরে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

 

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩