রবিবার, ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল

তেল আবিবের রাজপথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে সামরিক হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ।

শনিবার (৯ মে) দিবাগত রাতজুড়ে চলা এই বিক্ষোভে সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার প্রশ্নে দেশটির রাজনীতিতে উত্তেজনা বেড়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে “বিপর্যয়” হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, বাইরের শত্রু Iran-এর চেয়েও ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর সামরিক সেবায় অনীহাকে তিনি তীব্র সমালোচনা করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘৭ অক্টোবর ভুলে যাও’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করছেন। কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করে “বিবি এসকোবার” বলেও উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি জনগণের ক্ষোভও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আরও

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবো না’-প্রথম ভাষণে বিজয়

আন্তর্জাতিক

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবো না’-প্রথম ভাষণে বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় চেন্নাইয়ে শপথ গ্রহণের পর তাঁর প্রথম ভাষণে নিজেকে একজন “সাধারণ মানুষ” হিসেব...

২০২৬-০৫-১০ ১৫:১৮

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের পাশে তৃষা, ‘পরজীবী’ বলে কটাক্ষ গায়িকা সুচিত্রার

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের পাশে তৃষা, ‘পরজীবী’ বলে কটাক্ষ গায়িকা সুচিত্রার

দক্ষিণি তারকা থালাপতি বিজয় রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেড...

২০২৬-০৫-১০ ১৪:৪০

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে চরম অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা: আইএমএফ

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে চরম অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা: আইএমএফ

পুরো ইউরোপ জুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানি...

২০২৬-০৫-১০ ১১:১২

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ ম...

২০২৬-০৫-১০ ১১:০৬

দু’পক্ষই ভাবছে ‘যুদ্ধে জিতেছি’, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় মূল বাধা এখানেই

আন্তর্জাতিক

বিশ্লেষণ দু’পক্ষই ভাবছে ‘যুদ্ধে জিতেছি’, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় মূল বাধা এখানেই

ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যথেষ্ট আন্তরিক হওয়া সত্ত্বেও নিজেদের ‘যুদ্ধজয়ী’ ভাবার মানস...

২০২৬-০৫-১০ ১০:২৬

যুক্তরাষ্ট্রে বিমানের ধাক্কায় পথচারী নিহত, ইঞ্জিনে আগুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমানের ধাক্কায় পথচারী নিহত, ইঞ্জিনে আগুন

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে প্রবেশ করা এক ব্যক্তি উড্ডয়নের সময় ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ব...

২০২৬-০৫-১০ ১০:২৫