শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আজ (শুক্রবার, ২৪ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই রয়েছে। বিশেষ করে সন্তানরা মায়ের কাছেই বেশি আবদার করে। তাই পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সরকার মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাষাবাদের জন্য সরকারি প্রণোদনারও ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ সময় তিনি সিলেট সদরের শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।—বাসস

আরও

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

জাতীয়

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোস...

২০২৬-০৭-২৪ ০৮:৩৫

মাঠ প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন রেকর্ড: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও

জাতীয়

মাঠ প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন রেকর্ড: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও

দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ২০টিতে...

২০২৬-০৭-২৩ ২১:১৫

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

জাতীয়

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেট দেশের সর্বস্তরের মানুষের ক...

২০২৬-০৭-২৩ ১৮:০২

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন শুক্রবার

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন শুক্রবার

২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের থাকা-না থাকা নিয়ে ব্যাপক আল...

২০২৬-০৭-২৩ ১৫:৫৬

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাড...

২০২৬-০৭-২৩ ১২:৫৪

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

জাতীয়

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান ও সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহ...

২০২৬-০৭-২৩ ১২:৫২