শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

১০ এপ্রিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের যাত্রা শুরু

১০ এপ্রিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের যাত্রা শুরু

ঐতিহাসিক ১০ এপ্রিল আজ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনাপর্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার পরবর্তীতে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিতি পায়।

বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে গঠিত এই সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান জেলা) বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) একটি আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলার অস্থায়ী সরকার। পরে ওই স্থানটিকে ‘মুজিবনগর’ নামকরণ করে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।

১০ এপ্রিল বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গঠিত সরকারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ পায়।

এই সরকারের নেতৃত্ব ও ভূমিকার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়। এর ফলেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে।

আরও

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

জাতীয়

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএ...

২০২৬-১০-০১ ১৯:২৪

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে।...

২০২৬-১০-০১ ১৮:৩৮

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর...

২০২৬-১০-০১ ১৫:০৫