শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের আলোচনা, স্বরাষ্ট্রে এ্যানির নাম

মন্ত্রিসভায় রদবদলের আলোচনা, স্বরাষ্ট্রে এ্যানির নাম

বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি এসব তথ্য জানিয়েছে। এরপর পর থেকেই জাতীয় রাজনীতি ও সচিবালয়ের আমলাতন্ত্রে পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হওয়ায় মন্ত্রীদের সার্বিক কাজের মূল্যায়নও এই সম্ভাব্য রদবদলের কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিএনপির দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক প্রয়োজন বিবেচনায় কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন হচ্ছে।

দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকার—দুই জায়গাতেই বেশ বড় পরিবর্তন হবে। সে ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগের পাশাপাশি বিএনপির মহাসচিব পদে নতুন কেউ দায়িত্বে আসবেন। আবার কোনো মন্ত্রী অন্য মন্ত্রণালয়ে বদলি হলে তাঁর জায়গায় নতুন মুখ আনা লাগতে পারে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মন্ত্রিসভায় রদবদল হলে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নেওয়া হতে পারে।

সালাহউদ্দিন আহমেদ অন্য দপ্তরে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

তবে সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

আরও

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

জাতীয়

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএ...

২০২৬-১০-০১ ১৯:২৪

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে।...

২০২৬-১০-০১ ১৮:৩৮

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯