শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

ঢাকায় রুশ দূতাবাস জানায়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

বার্তায় রুশ প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন তিনি।

রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে ঢাকার রুশ দূতাবাস।

এর আগে গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান।

আরও

এনআইডি প্রথমবার হারিয়ে গেলে ও জরুরিভাবে উত্তোলনে লাগবে যত টাকা

জাতীয়

এনআইডি প্রথমবার হারিয়ে গেলে ও জরুরিভাবে উত্তোলনে লাগবে যত টাকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩০ জুলাই ইসির উপসচিব মো....

২০২৬-০৮-২৭ ২৩:৩৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দ...

২০২৬-০৮-২৭ ২৩:৩২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি...

২০২৬-০৮-২৭ ২৩:২৯

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বা...

২০২৬-০৮-২৭ ১৮:৩২