শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহাস্থান মাজারের দানবাক্সে সাড়ে ৩৪ লাখ টাকা

মহাস্থান মাজারের দানবাক্সে সাড়ে ৩৪ লাখ টাকা

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.)-এর মাজারের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে নগদ ৩৪ লাখ ৫৪ হাজার ৬২ টাকা। এর পাশাপাশি মিলেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকার ও রৌপ্য সামগ্রী। বিপুল পরিমাণ এই দান গণনা করতে লেগেছে টানা প্রায় দুই দিন।

মঙ্গলবার ও বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জালাল, মাজার কমিটির সদস্য ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে মাজার ও মহাস্থান বন্দরে স্থাপিত ১৫টি লোহার সিন্দুক খোলা হয়। সিন্দুকগুলো খুলতেই বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা, অসংখ্য কয়েন, বিদেশি মুদ্রা এবং ভক্তদের দান করা স্বর্ণ-রৌপ্য অলংকার।

সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার দীর্ঘ বিরতির পর সিন্দুকগুলো খোলা হয়। ফলে ভেতরে জমে থাকা দানের পরিমাণ ছিল চোখে পড়ার মতো।

টাকা গণনার বিশাল এই কর্মযজ্ঞে অংশ নেন স্থানীয় অগ্রণী ব্যাংকের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী, মাজার কমিটির সদস্য এবং মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী। মাজারের অফিস কক্ষে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা ধরে টাকা বাছাই ও গণনার কাজ করেন।

গণনার দায়িত্বে থাকা এক ব্যাংক কর্মকর্তা বলেন, “গতকাল সকাল থেকে আমরা বিরতিহীনভাবে টাকা গুণছি। কয়েন ও কাগজের নোট আলাদা করতেই অনেক সময় লেগেছে। ছেঁড়া, পুরোনো ও নোংরা নোটগুলোও পৃথক করতে হয়েছে।”

এই কাজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “শিক্ষকদের মাধ্যমে আমরা এখানে এসেছি। মাজারের দানের টাকা গণনার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে।”

স্থানীয়দের মতে, শুধু একটি দানবাক্স খোলার ঘটনা নয়, এটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আস্থার এক অনন্য প্রতিফলন। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আগত দর্শনার্থী ও ভক্তদের দানেই বছরের পর বছর ধরে সমৃদ্ধ হচ্ছে শতাব্দীপ্রাচীন এই মাজার।

দুই দিনের দীর্ঘ গণনা শেষে যে অঙ্কটি সামনে এসেছে, তা শুধু টাকার হিসাব নয়; বরং হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.)-এর প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসারও এক নীরব দলিল।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২