শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মেট্রোরেলের চার স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান

মেট্রোরেলের চার স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান

মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনের নিচে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও যাত্রী চলাচলের স্থান দখল করে গড়ে ওঠা ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় অবৈধ দখলদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও

চলতি বছরই কয়েকটি বন্ধ পাটকল ব্যক্তি খাতে হস্তান্তর: পাটমন্ত্রী

জাতীয়

চলতি বছরই কয়েকটি বন্ধ পাটকল ব্যক্তি খাতে হস্তান্তর: পাটমন্ত্রী

বন্ধ পাটকল পুনরায় চালু করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। চলতি বছরে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে ব...

২০২৬-০৭-০৯ ১৮:০৪

গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম

জাতীয়

গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম

জাতীয় গ্রহণযোগ্য পর্ষদ ছাড়া ইসলামী ব্যাংকে পূর্ণ আস্থা ফিরবে না : গ্রাহক ফোরাম নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক ৯...

২০২৬-০৭-০৯ ১২:৪৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা দায়ের হয়েছে ৪৬...

২০২৬-০৭-০৯ ১১:৫৯

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন : হাইকোর্ট

জাতীয়

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন : হাইকোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বল...

২০২৬-০৭-০৯ ১১:৫৮

তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জাতীয়

তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা ব...

২০২৬-০৭-০৮ ১৯:৫৯

রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (০৮ জুলা...

২০২৬-০৭-০৮ ১৯:৩১