শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মার্কিন সেনারা নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবে: ইরান

মার্কিন সেনারা নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবে: ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে, যা ইরানের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “জেনারেলরা যা নষ্ট করেছে, সেনারা তা ঠিক করতে পারবে না; বরং তারা বেনিয়ামিন নেতানিয়াহুর বিভ্রান্তিকর সিদ্ধান্তের শিকার হবে।” তিনি আরও বলেন, ইরান দেশ রক্ষার সংকল্পে অটল এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব ধরনের তৎপরতা নজরদারি করছে।

মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ১ হাজারের বেশি সেনা মোতায়েন করছে। এছাড়া দুইটি মেরিন ইউনিটও পাঠানো হচ্ছে, যার ফলে প্রায় ৫ হাজার মেরিন এবং হাজার হাজার নৌসেনা যুক্ত হচ্ছে। এই অঞ্চলে বর্তমানে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

একই সময় যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। পাকিস্তান ইতিমধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এই প্রস্তাব ইরানের হাতে পৌঁছে দিয়েছে। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া নথিটি পাকিস্তানের মাধ্যমে তেহরানের হাতে পৌঁছেছে এবং এখন ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।

খবর পাওয়া গেছে, খুব শিগগিরই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। এছাড়া তুরস্কও বার্তা আদান–প্রদানে ভূমিকা রাখছে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বৈদেশিক বিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান বলেছেন, আংকারা দুই দেশের মধ্যে বার্তা পৌঁছে দেয়ার কাজ করছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, রাজনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক সমন্বয়ের ওপর সবকিছু নির্ভর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের ভবিষ্যৎ পদক্ষেপই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি সেনাবাহিনী

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়...

২০২৬-০৪-০২ ২২:৪৮

মার্কিনদের প্রতি কোনো বিদ্বেষ নেই ইরানের জনগণের: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মার্কিনদের প্রতি কোনো বিদ্বেষ নেই ইরানের জনগণের: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আমেরিকার জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন—ওয়া...

২০২৬-০৪-০২ ২২:৩০

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

আন্তর্জাতিক

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ‘কিছুই জানে না’—এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্...

২০২৬-০৪-০২ ২২:১৫

ইরান যুদ্ধ নিয়ে নতুন পদক্ষেপ রাশিয়ার

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে নতুন পদক্ষেপ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি যুবর...

২০২৬-০৪-০২ ২০:৫২

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

আন্তর্জাতিক

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লি...

২০২৬-০৪-০২ ২০:২৩

ইসরায়েলজুড়ে সাইরেন বেজেই চলেছে, ইরান-হিজবুল্লাহর লাগাতার হামলা

আন্তর্জাতিক

ইসরায়েলজুড়ে সাইরেন বেজেই চলেছে, ইরান-হিজবুল্লাহর লাগাতার হামলা

ইরান এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার মুখে বিপাকে ইসরায়েল। দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) থ...

২০২৬-০৪-০২ ২০:২০