শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

মামলা না নেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর থানার সামনে এনসিপি নেতার অবস্থান, উত্তেজনা

মামলা না নেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর থানার সামনে এনসিপি নেতার অবস্থান, উত্তেজনা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে তিনি ও দলীয় নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা দিতে না পারার অভিযোগ করেন এনসিপি নেতারা। পরে তারা থানার সামনে অবস্থান নেন, ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এর আগে দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, জুমার নামাজ শেষে নাসির উদ্দিন পাটোয়ারী মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের সঙ্গে কথা বলতে গেলে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু ব্যক্তি তার দিকে ডিম নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করে এবং পরে থানায় লিখিত অভিযোগ দিতে যান। তবে অভিযোগ জমা দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তারা।

অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং সেই বিক্ষুব্ধ জনতাই ডিম নিক্ষেপ করে। এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ জেলা ছাত্রদলও বিক্ষোভ মিছিল করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি, তবে সার্ভার সমস্যার কারণে অনলাইনে এন্ট্রি করা সম্ভব হয়নি বলে জানান তিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

আরও

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

রাজনীতি

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না পাওয়ার বিষয় নেই।...

২০২৬-০৮-০৫ ২০:১৭

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতি

রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর: রিজভী

রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার গণতন্ত্র, সভ্যতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয...

২০২৬-০৮-০২ ২২:০৮

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

রাজনীতি

রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে

জাতীয় নির্বাচনের কয়েক মাস পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন...

২০২৬-০৮-০২ ১০:৫৯