প্রজ্ঞাপন অনুযায়ী, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে তাকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ দুই বছর কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি এবং এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত থাকবে।
এ ছাড়া নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।