মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে

লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে

লিবিয়ায় আটকে পড়া এবং বন্দি বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আজ ১৬৮ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বেনগাজি শহরের একটি ডিটেনশন সেন্টারে থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা এসব বাংলাদেশি বুরাক এয়ারের একটি ফ্লাইটে (ইউজেড-২২২) করে আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে ঢাকায় পৌঁছান।

লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফলভাবে শেষ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার অবৈধ চেষ্টা করতে গিয়ে অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

এতে আরও বলা হয়, লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের স্বাগত জানান।

অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা বাংলাদেশিদের তাদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করারও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএম দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত ব্যয়, খাদ্য সহায়তা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে।

প্রয়োজন অনুযায়ী তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম সমন্বিতভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আরও

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয়

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সুপ্রিম কো...

২০২৬-০৯-১৫ ১৫:৫০

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৯

জাতীয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি...

২০২৬-০৯-১৫ ১৫:৪৪

সাইবার অপরাধ মোকাবিলায় পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

জাতীয়

সাইবার অপরাধ মোকাবিলায় পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ...

২০২৬-০৯-১৫ ১৫:৩৯

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

জাতীয়

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ এমন একসময় ছিলো যখন কাজ করার ইচ্ছে থাকলেও কাজ ছিলো না, ঘরে বসে বসে সময় কাটাতে হতো...

২০২৬-০৯-১৫ ১৫:০৪

নগর স্বাস্থ্যসেবা সরকারি ব্যবস্থার মূল ধারায় আসছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয়

নগর স্বাস্থ্যসেবা সরকারি ব্যবস্থার মূল ধারায় আসছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নগর স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মূল ধারায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে...

২০২৬-০৯-১৫ ১৫:০১

মওদুদী নাকি জিন্নাহ-জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

জাতীয়

মওদুদী নাকি জিন্নাহ-জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াত-শিবিরের রাজনৈতিক আদর্শের মূল জায়গায় কে—জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদুদী, নাকি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহা...

২০২৬-০৯-১৫ ১২:১০