রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

কৃষি ঋণের ৩২ শতাংশই খেলাপি

কৃষি ঋণের ৩২ শতাংশই খেলাপি

কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে বকেয়া ঋণের পরিমাণ। ফলে এসব ঋণও আগামীতে খেলাপি হওয়ার আশংকা রয়েছে। এতে আগামীতে এ খাতে খেলাপি ঋণ আরও বেড়ে যেতে পারে। গত মে মাসে এ খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে ৩২ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। অথচ গত ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে খেলাপি ঋণের হার ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছর থেকেই এ খাতে খেলাপি ঋণের হার বাড়ছে। চলতি অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি খাতে খেলাপি ঋণ আদায় ও ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত মে পর্যন্ত কৃষি খাতে বিতরণ করা মোট ঋণের স্থিতি ছিল ৬৩ হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ২০ হাজার ১৩০ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের মধ্যে ৩২ শতাংশ খেলাপি। গত বছরের একই সময়ে বিতরণ করা মোট ঋণের স্থিতি ছিল ৫৮ হাজার ৩২১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ৬ হাজার ৮৮১ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের ১১ দশমিক ৮০ শতাংশ ছিল খেলাপি। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ।

সূত্র জানায়, গত অর্থবছরের আগে কৃষি খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে খেলাপি ছিল ৫ থেকে ৭ শতাংশ। গত অর্থবছরে তা বেড়ে ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। গত মে মাসে তা আরও বেড়ে ৩২ শতাংশে দাড়িয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এর মধ্যে কৃষি খাতেও লুট হয়েছে। লুটপাপটের মাধ্যমে যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোই এখন খেলাপি হচ্ছে। এ কারণে এ খাতে খেলাপি ঋণ বাড়ছে।

প্রতিবেদন থেকে দেখা যায়, কৃষি খাতে খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি বকেয়া ঋণের স্থিতিও বেড়েছে। নির্ধারিত সময়ে পরিশোধ না করায় ঋণ বেকয়া হয়ে এগুলো এখন খেলাপি হওয়ার আগের ধাপে রয়েছে। পরিশোধ বা নবায়ন করা না হলে এসব ঋণও খেলাপি হয়ে যাবে। গত বছরের মে মাস পর্যন্ত বকেয়া ঋণের স্থিতি ছিল ৯ হাজার ৮৫১ কোটি টাকা। গত মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১০৩ কোটি টাকা।

এদিকে গত মে মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ কমেছে আড়াই শতাংশ। তবে আগের অর্থবছরের জুলাই থেকে মে মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতে ঋণ বিতরণ বাড়ার বিষয়টি ইতিবাচক। কৃষি অর্থায়ন বাড়ার ফলে এ খাতের প্রবৃদ্ধি ভাল হওয়ার আভাস দিচ্ছে। তবে যেভাবে খেলাপি ঋণ বাড়ছে তার নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ খাতের খেলাপি ঋণ আদায় ও ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক থাকতে হবে।

 


 

আরও

আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের মুখে, ঝুঁকিতে রেমিট্যান্স প্রবাহ

অর্থনীতি

আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের মুখে, ঝুঁকিতে রেমিট্যান্স প্রবাহ

মূলধন ঘাটতির কারণে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চারটি শাখা বন্ধ (উইন্ডিং-ডাউন) করে দেওয়ার সিদ্ধান্ত নি...

২০২৬-০৮-০৬ ১২:৩৫

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

অর্থনীতি

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্...

২০২৬-০৮-০৬ ০৯:০৬

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

অর্থনীতি

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তায়, অলি-গলিতে গড়ে ওঠা খাবারের দোকানগুলোকেও তাদের ব্যবসার জন্য রেজিস্ট্রেশন নিতে...

২০২৬-০৭-২৯ ০৯:২৪

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।...

২০২৬-০৭-২৮ ২২:১৬

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

অর্থনীতি

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখান...

২০২৬-০৭-২৭ ২২:৫৯

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

অর্থনীতি

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএ...

২০২৬-০৭-২৬ ১১:৫৮