বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির’ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।


এদিকে, খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ঢাকা ও ঢাকার বাইরে সমানভাবে কার্যকর হবে।


সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণের জন্য এবারও সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করবে। প্রতিটি এলাকায় ব্যবসায়ী এবং মসজিদ-মাদরাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আগামী কোরবানির ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদরাসার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে। তারা কোরবানির পর চামড়া সংরক্ষণ করবেন।
এর আগে, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি সভাপতিত্বে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন।

আরও

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

জাতীয়

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সঠিক ব্যবহারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। চামড়া যেন...

২০২৬-০৫-১৩ ১৯:২৭

ইসি চায় ৫০০ কোটি, সায় নেই প্রধানমন্ত্রীর

জাতীয়

ইসি চায় ৫০০ কোটি, সায় নেই প্রধানমন্ত্রীর

দেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গতিশীল করতে এবং নির্বাচনি সরঞ্জামাদির নিরাপত্তা নিশ্চিতে ‘নির্বাচনি ডাটাবেজের জন্য...

২০২৬-০৫-১৩ ১৮:১৫

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় গতরাত থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্...

২০২৬-০৫-১৩ ১৬:১৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ

জাতীয়

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাব...

২০২৬-০৫-১৩ ১৫:৪২

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

জাতীয়

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ...

২০২৬-০৫-১৩ ১৫:৪১

‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’

জাতীয়

‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের ম...

২০২৬-০৫-১৩ ১১:৪২