বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কবে খুলছে ‘জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর’, জানালেন মন্ত্রী

কবে খুলছে ‘জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর’, জানালেন মন্ত্রী

আগামী জুলাই মাসের শেষে কিংবা ৫ আগস্টের মধ্যেই সর্বসাধারণের পরিদর্শনের জন্য ‘জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১২ মে)  গণভবনে স্থাপিত এই জাদুঘরটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বেলা ১১ টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতি মন্ত্রী প্রকল্পটির কাজের অগ্রগতি দেখতে সেখানে যান।

পরিদর্শন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, হাসিনা ও তার সরকার কতো বড়ো মাফিয়া ও খুনি ছিলো, এই জাদুঘর তা প্রজন্মকে মনে করিয়ে দেবে। শেখ হাসিনার মাফিয়া সাম্রাজ্য ও খুনের নির্দেশনা—সবই থাকবে এখানে। 

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কল রেকর্ডও এই জাদুঘরে সংরক্ষিত থাকবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, এই জাদুঘর অনাগত বাংলাদেশের এক বিশাল সম্পদ। যতোদিন এটি থাকবে, মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর ঘৃণা প্রকাশ করবে। জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে বলেন, এই জাদুঘর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে।

গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শুরু হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনও এর পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি। তবে সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

আরও

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোসলেহ-শামীমা

জাতীয়

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোসলেহ-শামীমা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরি...

২০২৬-০৫-১৩ ১৯:৫৪

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

জাতীয়

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সঠিক ব্যবহারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। চামড়া যেন...

২০২৬-০৫-১৩ ১৯:২৭

ইসি চায় ৫০০ কোটি, সায় নেই প্রধানমন্ত্রীর

জাতীয়

ইসি চায় ৫০০ কোটি, সায় নেই প্রধানমন্ত্রীর

দেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গতিশীল করতে এবং নির্বাচনি সরঞ্জামাদির নিরাপত্তা নিশ্চিতে ‘নির্বাচনি ডাটাবেজের জন্য...

২০২৬-০৫-১৩ ১৮:১৫

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় গতরাত থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্...

২০২৬-০৫-১৩ ১৬:১৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ

জাতীয়

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাব...

২০২৬-০৫-১৩ ১৫:৪২

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

জাতীয়

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ...

২০২৬-০৫-১৩ ১৫:৪১