শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি সংকটেই থমকে যেতে পারে মোবাইল নেটওয়ার্ক

জ্বালানি সংকটেই থমকে যেতে পারে মোবাইল নেটওয়ার্ক

জ্বালানি সংকটের কারণে দেশের মোবাইল নেটওয়ার্ক পরিচালনা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ ছাড়া টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। এ বিষয়ে তারা সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে।

অ্যামটবের তথ্য অনুযায়ী, দেশের মোবাইল বেজ ট্রান্সসিভার স্টেশনগুলো সচল রাখতে তিনটি অপারেটর কোম্পানির প্রতিদিন প্রয়োজন হচ্ছে প্রায় ৫২ হাজার ৪২৫ লিটার ডিজেল এবং ১৯ হাজার ৮৫৯ লিটার অকটেন। দীর্ঘ সময় ধরে চলমান লোডশেডিংয়ের কারণে মোবাইল অপারেটররা এখন বাধ্য হয়ে ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে বেজ স্টেশন ও ডেটা সেন্টার সচল রাখছে।

সংগঠনটি জানিয়েছে, শুধু একটি ডেটা সেন্টার চালু রাখতে জেনারেটর প্রতি ঘণ্টায় প্রায় ৫০০ থেকে ৬০০ লিটার ডিজেল ব্যবহার করছে। ফলে লোডশেডিং পরিস্থিতিতে একটি ডেটা সেন্টার দিনে প্রায় ৪ হাজার লিটার পর্যন্ত ডিজেল খরচ করছে।

অন্যদিকে স্থানীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থা এই পরিমাণ চাহিদা পূরণে সক্ষম নয় বলে জানিয়েছে অ্যামটব। তারা পরিস্থিতিকে “গুরুতর” ও “ক্রমবর্ধমান সংকট” হিসেবে উল্লেখ করেছে।

সংকট আরও গভীর হলে দেশের মোবাইল নেটওয়ার্ক ও ডিজিটাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও

রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা, মোহাম্মদপুরে থাকবে ৭০০

জাতীয়

রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা, মোহাম্মদপুরে থাকবে ৭০০

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-এর কমিশনার (ভারপ...

২০২৬-০৪-২৩ ২০:৫২

এলজিইডি-ক্রিলিকের লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়

এলজিইডি-ক্রিলিকের লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজ...

২০২৬-০৪-২৩ ২০:৩৫

অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

জাতীয়

অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

লিবিয়ার উপ-শ্রমমন্ত্রী জামাল শাবান-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশ‌টি‌তে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ম...

২০২৬-০৪-২৩ ০৮:৫৭

জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে

জাতীয়

সংসদে জ্বালানিমন্ত্রী জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই; বরং কি...

২০২৬-০৪-২৩ ০৮:৪১

৯৬-এর মতো শিবিরকে আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না

জাতীয়

শিবির নেতার হুঁশিয়ারি ৯৬-এর মতো শিবিরকে আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না

ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে আবারও ১৯৯৬ সালের মতো সরকার পতনের আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয়...

২০২৬-০৪-২৩ ০৮:৩৯