জুলাই গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন খারিজ
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৩-১২ ২১:৫৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬| চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গ্রহণ করেনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) আদালতে পুলিশ হত্যার অভিযোগ কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আসিফ মাহমুদকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু সব বিষয় পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।
এদিকে, সংসদ অধিবেশনের সময়ে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে আসিফ মাহমুদ সরব ছিলেন। তিনি বলেন, দেশের জনগণ দুই ভাগে বিভক্ত—ফ্যাসিবাদের পক্ষে ও বিপক্ষে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ নষ্ট না করে।
সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন—‘Chuppu Must Go’, যা দ্রুত ভাইরাল হয়।
এর আগে ৪ মার্চ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে।
জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনা স্বাধীন বাংলাদেশে নজিরবিহীন। তবে নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা ৮৪৪ জন। অন্যদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে সংখ্যা বলা হয়েছে প্রায় ১৪০০ জন।