রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জীবননগরে পারিবারিক কলহে ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে মায়ের হত্যাচেষ্টা

জীবননগরে পারিবারিক কলহে ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে মায়ের হত্যাচেষ্টা

জীবননগরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে আনিকা খাতুন নামের ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে তারই মা। রোববার সকালে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে ঈদগাঁহ পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে জীবননগর থানা পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, রোববার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় আলামীন (৩৫) ও তার স্ত্রী সোনীয়া খাতুন ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে দুইজনই লাঠি দিয়ে মারামারি করে। পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনিয়া খাতুন ঘুমিয়ে থাকা তার নিজের কন্যা আনিকা খাতুনের মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেয়। এই ঘটনা তার শাশুড়ী দেখে ফেলে বাঁধা দিতে আসলে তাকে ধাক্কা মেরে আহত করা হয়। পরে বাড়ির অন্যান্য সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় শিশু আনিকাকে নিয়ে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মায়ের দ্বারা নিজের শিশুকে নিজ হাতে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। 

সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।এসময় তিনি বলেন, নিজের আপন মা কতৃক সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িত সন্দেহে সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও

খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন

জাতীয়

খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খ...

২০২৬-০৯-১৯ ২২:০৮

ভাষণ থেকে বিশ্বনেতাদের বৈঠক- তারেক রহমানের নিউইয়র্ক সফরে যা থাকছে

জাতীয়

ভাষণ থেকে বিশ্বনেতাদের বৈঠক- তারেক রহমানের নিউইয়র্ক সফরে যা থাকছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

২০২৬-০৯-১৯ ২১:৪৩

আইনজীবী হিসেবে মানবিকতার চর্চাও প্রয়োজন: আইনমন্ত্রী

জাতীয়

আইনজীবী হিসেবে মানবিকতার চর্চাও প্রয়োজন: আইনমন্ত্রী

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকাকে এ পেশার অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন আই...

২০২৬-০৯-১৯ ২১:১৭