বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাপানের বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণে সহায়তা করবে জেটরো

জাপানের বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণে সহায়তা করবে জেটরো

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাটাওকা, যেখানে দুই পক্ষ বাংলাদেশি পণ্য জাপানের বাজারে সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে জেটরো প্রতিনিধি জানান, জাপানের বাজারে বাংলাদেশি পণ্য তুলে ধরতে জেটরো সহযোগিতা করবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগগুলো তুলে ধরেন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রফতানি বহুমুখীকরণে জাপানের সহায়তা কামনা করেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক। এটি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের ইপিএ আলোচনার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে কাজ করবে।”

জেটরোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাটাওকা বলেন, “নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের ইপিএ চুক্তি বাণিজ্য সম্ভাবনা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যেই অনেক জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। এটি কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে।”

তিনি আরও উল্লেখ করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও মেট্রোরেলের মতো স্থাপনায় জাপানি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে জেটরো সহযোগিতা অব্যাহত রাখবে এবং বাংলাদেশি পণ্য জাপানের বাজারে প্রোমোট করতেও ভূমিকা রাখবে।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

জাতীয়

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় র...

২০২৬-০৬-৩০ ০৯:০৭

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জাতীয়

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জনপ্রিয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ প্রতিদিন’-এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্...

২০২৬-০৬-২৯ ২২:১৮

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

জাতীয়

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ৩২টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ম...

২০২৬-০৬-২৯ ২২:১৩

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

জাতীয়

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জান...

২০২৬-০৬-২৯ ২১:৫৮

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

জাতীয়

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

দেশের কওমি ধারার মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ চলতি প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শ...

২০২৬-০৬-২৯ ২১:৪৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

দেশের পাহাড় এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও স...

২০২৬-০৬-২৯ ২১:২৮