বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, প্রথমবার জোড়া লঞ্চার ছুঁড়লো ইরান

ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, প্রথমবার জোড়া লঞ্চার ছুঁড়লো ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রথমবারের মতো জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিবৃতির মাধ্যমে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, এই নতুন কৌশল প্রয়োগ করে ইসরায়েল অধিকৃত অঞ্চলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একযোগে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, তেল আবিব, রিশোন লেৎসিওন, বের শেভা এবং পেতাহ টিকভার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো ছিল হামলার লক্ষ্য। এসব আঘাতে ৩০টিরও বেশি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

হামলায় ব্যবহৃত হয়েছে খায়বার-শেকান মিসাইল, যা নির্ভুল আঘাত এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতার জন্য পরিচিত।

আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালানো হবে এবং ইসরায়েলের শিল্প, অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এ দিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মজিদ মুসাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বলেন, নতুন ডুয়াল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যুদ্ধের একটি নতুন ধাপ শুরু হয়েছে, যেখানে আগের তুলনায় হামলার মাত্রা দ্বিগুণ করা হয়েছে।

আরও

ট্রাম্পের সময়সীমা ঘনিয়ে আসছে, কিছু এশীয় দেশের সঙ্গে হরমুজ প্রণালী চুক্তি করেছে ইরান

আন্তর্জাতিক

ট্রাম্পের সময়সীমা ঘনিয়ে আসছে, কিছু এশীয় দেশের সঙ্গে হরমুজ প্রণালী চুক্তি করেছে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার...

২০২৬-০৪-০৭ ১৬:২৭

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানিদের ট্রেন ভ্রমণে সতর্ক করল ইসরায়েল

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানিদের ট্রেন ভ্রমণে সতর্ক করল ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নাগরিকদের ট্রেনে ভ্রমণ না করতে এবং রেললাইন ও অ...

২০২৬-০৪-০৭ ১৫:৫৯

ইরানের তেহরানে রেড এলার্ট জারি, হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক

ইরানের তেহরানে রেড এলার্ট জারি, হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরানে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

২০২৬-০৪-০৭ ১৫:৪০

কাঁধ থেকে ছোড়া মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান

আন্তর্জাতিক

কাঁধ থেকে ছোড়া মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান

গত শুক্রবার ইরানের সেনারা একটি যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানকে কাঁধ থেকে ছোড়া মিসাইলের আঘাতে ভূপাতিত করেছে।

২০২৬-০৪-০৭ ১৪:৩২

ইরানের ক্লাস্টার মিসাইল আঘাত ইসরায়েলের মধ্যাঞ্চলে

আন্তর্জাতিক

ইরানের ক্লাস্টার মিসাইল আঘাত ইসরায়েলের মধ্যাঞ্চলে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে, যা মধ্য ইসরায়েলের কিছু এলাকায় সরাসরি আঘাত হেনেছে।

২০২৬-০৪-০৭ ১৩:৫৮

ইরানের হামলায় জ্বলছে সৌদির জুবাইল পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

আন্তর্জাতিক

ইরানের হামলায় জ্বলছে সৌদির জুবাইল পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

ইরানের হামলার পর সৌদি আরবের জুবাইল শহরের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে আগুন লেগেছে। হামলা মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে...

২০২৬-০৪-০৭ ১৩:৫০