শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে হামলায় ন্যাটো যোগ দেবে কি না স্পষ্ট করলেন ব্রিটিশ মন্ত্রী

ইরানের বিরুদ্ধে হামলায় ন্যাটো যোগ দেবে কি না স্পষ্ট করলেন ব্রিটিশ মন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। তিনি বলেছেন, বর্তমান সংঘাতকে ন্যাটো জোটের সামরিক অভিযানের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না; এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপ।সংবাদমাধ্যম বিবিসি রেডিও ৪ এর ‘টুডে’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ম্যাকফ্যাডেন বলেন, ন্যাটো যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে তার সঙ্গে জোটের উদ্দেশ্য মেলে না। তার মতে, ন্যাটোর মূল লক্ষ্য ছিল সদস্যভুক্ত দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করা। খবর বিবিসির।

১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে যাত্রা শুরু করে ন্যাটো। জোটটির অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো ‘আর্টিকেল ৫’, যেখানে বলা হয়েছে-কোনো সদস্য দেশের ওপর হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং সবাই মিলে প্রতিরক্ষা করবে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ব্রিটিশ চিফ অব ডিফেন্স স্টাফ নিক কার্টার। তিনি বলেন, ন্যাটো এমন একটি সামরিক জোট নয় যা কোনো সদস্য দেশের ‘পছন্দের যুদ্ধ’-এ স্বয়ংক্রিয়ভাবে অন্য সদস্যদের অংশগ্রহণ বাধ্যতামূলক করে। তার ভাষায়, ‘ন্যাটো এমন জোট নয় যেখানে একটি দেশ নিজের সিদ্ধান্তে যুদ্ধে যাবে এবং তারপর অন্যদের বাধ্য করবে সেই যুদ্ধে অনুসরণ করতে।’

জেনারেল কার্টারের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ম্যাকফ্যাডেন। তিনি বলেন, বর্তমান সংঘাতকে ন্যাটোর সামরিক অভিযান হিসেবে দেখা ঠিক নয়; বরং এটি ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ’। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য ন্যাটোর প্রতি তার অঙ্গীকারে দৃঢ় রয়েছে এবং জোটটির প্রতি লন্ডনের সমর্থন অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ইঙ্গিত করছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পশ্চিমা সামরিক জোট হিসেবে ন্যাটো সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা আপাতত কম। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে অনেক দেশ বিচ্ছিন্ন সামরিক উদ্যোগ হিসেবে দেখছে, ন্যাটোর সম্মিলিত অভিযানের অংশ হিসেবে নয়।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১