বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতায় সর্বদলীয় বৈঠক ডাকল ভারত

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতায় সর্বদলীয় বৈঠক ডাকল ভারত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় সরকার আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি, তার প্রভাব এবং সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। উল্লেখযোগ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬-২৭ ফেব্রুয়ারি সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইস্রায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হয়।

যুদ্ধের ফলে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু সেনা ও নাগরিক নিহত হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়েছে। ইতিমধ্যে পাকিস্তানকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি জানিয়েছেন, তেহরান ভারতকেও মধ্যস্থতাকারী হিসেবে চায়, কারণ ভারতকে তারা বিশ্বস্ত, কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালনকারী হিসেবে দেখে।

সূত্র: ফার্স্টপোস্ট

আরও

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ ডুবে গেছে এবং এর নাবিকর...

২০২৬-১০-০৬ ১৫:৫০

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আন্তর্জাতিক

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল...

২০২৬-১০-০৬ ১২:৩৯

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর...

২০২৬-১০-০৬ ১২:৩৬

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫