শনিবার, ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান ইস্যুতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়।

পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বিরোধী দলীয় নেতা প্রশ্ন করেছেন, বাংলাদেশের একটি বন্ধুরাষ্ট্র কেন বলেছে যে, তারা চরম কষ্টের সময়ে বাংলাদেশকে পাশে পায়নি।‌ এ বিষয়ে বাস্তবতা হলো চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে।

উদাহরণ তুলে ধরে পোস্টে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সাম্প্রতিক একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে মিডিয়াতে দেয়া বক্তব্যের টুকরা অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে ইরানের দূতাবাস। ফেসবুকে দেয়া পোস্টে এ সংক্রান্ত বিবৃতিটিও সংযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও পোস্টে আরও বলা হয়েছে, গত ২৩ এপ্রিল ঢাকাস্থ ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান বলেও পোস্টে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

আরও

শ্রমিকের ঘামেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা: কাদের গনি চৌধুরী

জাতীয়

শ্রমিকের ঘামেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, শ্রম ও শ্রমিক—এই দুইয়ের ওপরই দাঁড়িয়ে আছে আজকের আধুনি...

২০২৬-০৫-০১ ১৫:৩৪

সন্ধ্যার মধ্যে চার বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

জাতীয়

সন্ধ্যার মধ্যে চার বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

দেশের চার বিভাগে আজ সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তা...

২০২৬-০৫-০১ ১৫:৩১

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম

জাতীয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম

ভারতের সামরিক বাহিনী এই প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ ১১ প্রতিবেশী দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে এই ১১ দে...

২০২৬-০৫-০১ ১৩:৫০

বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

জাতীয়

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

শুভ বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ‘বেশাখ ডে-২০২৬’ উপলক্ষ্যে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্...

২০২৬-০৫-০১ ১৩:৪৭