শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান হুঁশিয়ারি: উপকূল বা দ্বীপে হামলা হলে পারস্য উপসাগরের সব রোডে মাইন বসানো হবে

ইরান হুঁশিয়ারি: উপকূল বা দ্বীপে হামলা হলে পারস্য উপসাগরের সব রোডে মাইন বসানো হবে

উপকূল বা দ্বীপে হামলা চালানো হলে পারস্য উপসাগরজুড়ে সব ধরনের যোগাযোগপথে মাইন পেতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

 আজ সোমবার (২৩ মার্চ) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা একাধিকবার সতর্ক করে বলেছেন, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো হামলার প্রচেষ্টা কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে।

এই সতর্কবার্তা এসেছে এমন সময়, যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন-তেহরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কথা বিবেচনা করবেন।

এ অবস্থায় ইরানের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ‘ইরানের উপকূল বা দ্বীপে যেকোনো আগ্রাসন ঘটলে পারস্য উপসাগরের সব যোগাযোগপথ মাইন দিয়ে অবরুদ্ধ করা হবে।’ একই সঙ্গে তারা উল্লেখ করে, ‘যেসব দেশ যুদ্ধে জড়িত নয়, তাদেরকে উপসাগরীয় এই জলপথ ব্যবহার করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করেই চলতে হবে।’

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে খার্গ দ্বীপ নিয়ে নতুন আলোচনা। ডোনাল্ড ট্রাম্প নাকি খার্গ দ্বীপ দখলের বিষয়টি বিবেচনা করছেন। ইরানের উত্তর উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণাগার ও পাম্পিং সুবিধা, যা দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানির কেন্দ্র।

সূত্র: আল জাজিরা

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১