বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান চুক্তি বাতিল করেই সংকট বাড়িয়েছেন ট্রাম্প: ওবামার ইঙ্গিত

ইরান চুক্তি বাতিল করেই সংকট বাড়িয়েছেন ট্রাম্প: ওবামার ইঙ্গিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই বর্তমান সংকটের অন্যতম কারণ। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ওবামা বলেন, কোনো আঞ্চলিক সংঘাত ছাড়াই কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। তার দাবি, কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া ছাড়াই ইরানের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ওই সময় যুদ্ধ, প্রাণহানি কিংবা হরমুজ প্রণালি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তৎকালীন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যও চুক্তির কার্যকারিতার পক্ষে ছিল বলে উল্লেখ করেন তিনি।

ওবামার ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক সমাধানের মাধ্যমে বড় ধরনের একটি আন্তর্জাতিক সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছিল। তবে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্তের পর থেকেই যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়তে থাকে।

আরও

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ, জবাবে যা বলল চীন

আন্তর্জাতিক

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ, জবাবে যা বলল চীন

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে টার্গেট করে...

২০২৬-০৬-২৯ ২০:২৫