শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে  হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আরও পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি শপথ নেন।

এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান।

এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

হুমায়ুন কবিরের শিক্ষাজীবন ও কর্মজীবন

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন কবির। শৈশবেই তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতিনির্ধারণে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন হুমায়ুন কবির। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে কাজ করেন তিনি। পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন হুমায়ুন কবির। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি টিমে কাজ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

তারেক রহমানের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন হুমায়ুন কবির। এর আগে লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

২০২৫ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) পদে নিয়োগ পান হুমায়ুন কবির। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন তিনি।

শুক্রবারের শপথের মধ্য দিয়ে হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

আরও

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

বঙ্গভবনে আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সুষ্ঠু ট্রা...

২০২৬-০৮-২১ ১১:২৮

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কুয়েত সিটি

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কুয়েত সিটি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২৮৬। তালিকায় ১...

২০২৬-০৮-২১ ০৮:৫৬

মাত্রাতিরিক্ত কীটনাশকে বাড়ছে ক্যান্সারসহ স্বাস্থ্যঝুঁকি: কৃষিমন্ত্রী

জাতীয়

মাত্রাতিরিক্ত কীটনাশকে বাড়ছে ক্যান্সারসহ স্বাস্থ্যঝুঁকি: কৃষিমন্ত্রী

মাত্রাতিরিক্ত কীটনাশক (পেস্টিসাইড) ব্যবহারের কারণে কৃষকদের মধ্যে ক্যান্সারসহ বিভিন্ন জটিল স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়...

২০২৬-০৮-২০ ২১:৩৭

শিক্ষক থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয়

শিক্ষক থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্ররাজনীতিতে হাতেখড়...

২০২৬-০৮-২০ ১৭:৩৯