বুধবার, ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হৃদরোগ হাসপাতালের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

হৃদরোগ হাসপাতালের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

চিকিৎসাধীন অবস্থায় জিন্নাত আলী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে নিহতের ছেলে আবু হুরায়রা বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোকছেদুল হাসান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে আসামি করা হয়েছে হৃদয় জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এসএমএফ নিরব হোসেন, ডা. সিরাজুল, ওয়ার্ডবয় শহিদ, আশিক, সামিউল, মশিউর রহমান লাভলুসহ হাসপাতালের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অভ্যর্থনা কর্মকর্তা জুনায়েদকে।

এজাহারে বলা হয়, অসুস্থ হয়ে পড়লে জিন্নাত আলীকে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান। গত ২৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতালটির করোনারি পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওয়ার্ডবয় শহিদ রোগীর হার্টে সমস্যা নেই উল্লেখ করে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি জানান, সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র খালি নেই। পরে তিনি বেসরকারি হৃদয় জেনারেল হাসপাতালে শয্যা খালি থাকার কথা বলে সেখানে ভর্তি করানোর পরামর্শ দেন। আসামিদের পরামর্শে রোগীকে সেখানে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, হৃদয় হাসপাতালে চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত টাকা দাবি করা হলে তিনি বাবাকে অন্যত্র নেওয়ার চেষ্টা করেন। কিন্তু টাকা পরিশোধ না করা পর্যন্ত রোগীকে ছাড়তে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তাকে মারধর এবং রোগীর চিকিৎসা বন্ধ রাখারও অভিযোগ করা হয়েছে। পরে ধারদেনা করে টাকা পরিশোধ করে রোগীকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা জানান, রোগীর যথাযথ চিকিৎসা হয়নি। পরে বিকেল ৩টা ২০ মিনিটে জিন্নাত আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযোগ করতে গেলে বাদীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

আরও

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‘‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে এভাবে ইসলামের দোহাই দেওয়...

২০২৬-০৬-০৯ ২০:৪১

রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

জাতীয়

রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়া...

২০২৬-০৬-০৯ ১৮:২০

নামমাত্র খরচে বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

নামমাত্র খরচে বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ: তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির মাত্র ৪৭ কোটি টাকা লেগেছে। তবে এই টাকাও বিটিভিকে পরিশোধ করতে হবে ন...

২০২৬-০৬-০৯ ১৭:৪৫

হামে শিশুমৃত্যু মামলায় ড. ইউনূসসহ পাঁচজনের আবেদন খারিজ, উচ্চ আদালতে যাচ্ছেন বাদী

জাতীয়

হামে শিশুমৃত্যু মামলায় ড. ইউনূসসহ পাঁচজনের আবেদন খারিজ, উচ্চ আদালতে যাচ্ছেন বাদী

হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং বর্তমান সরকারকে বিব্রত অবস্থায় ফেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান...

২০২৬-০৬-০৯ ০৯:৪১

ফেসবুকের ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ফেসবুকের ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্লাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্...

২০২৬-০৬-০৮ ২৩:৫৩