মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

গ্রহণযোগ্য সংবিধান সংশোধন চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

গ্রহণযোগ্য সংবিধান সংশোধন চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে এমন একটি সংশোধনী আনা হবে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ প্রণয়ন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, “সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।”

বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে পাঁচ সদস্যের নাম এখনো পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আশা করা হচ্ছে তারা বিষয়টি অনুধাবন করে পরবর্তীতে তাদের প্রতিনিধি মনোনয়ন দেবেন। তখন তাদের সঙ্গেও আলোচনা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল প্রতিনিধি না দিলেও সংসদে থাকা সব বিরোধী দলের মতামত গ্রহণ করা হবে। তারা চাইলে কমিটির বৈঠকে এসে কিংবা বৈঠকের বাইরে লিখিত আকারে তাদের পরামর্শ দিতে পারবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সবসময় বিরোধী দলকে স্বাগত জানাবো।” কমিটির কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই, বরং প্রত্যাশা আছে। আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা উদার ও উন্মুক্ত। সবার কথা শুনবো।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এত বড় একটি ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জাতির প্রত্যাশা অনেক, শহীদদেরও আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে।”

আরও

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প...

২০২৬-০৮-০২ ২২:৩৩

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

জাতীয়

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে...

২০২৬-০৮-০২ ২০:৪৩

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ দিয়েছে ব...

২০২৬-০৮-০২ ১৯:৫৯

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

জাতীয়

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

রাজধানীতে চলমান তীব্র গ্যাস সংকট, জনদুর্ভোগ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর...

২০২৬-০৮-০২ ০৮:৩৬

এই বছরের শেষের দিকে আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয়

এই বছরের শেষের দিকে আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি আশা প্রকাশ করে...

২০২৬-০৮-০১ ২৩:২৯

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে

জাতীয়

স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রার্থী চূড়ান্তকরণ, ক...

২০২৬-০৮-০১ ২৩:১৪