বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, মুখের ওপর না বললো ইতালি

ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, মুখের ওপর না বললো ইতালি

ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইউরোপের দেশ ইতালি। দেশটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অভিযানের জন্য সিসিলির ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে সিসিলির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিয়েরে ডেলা সেরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি বোমারু বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটিতে অবতরণের পরিকল্পনা করেছিল। সেখান থেকে তাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল। তবে ঠিক কবে এই পরিকল্পনা ছিল, তা উল্লেখ করা হয়নি।

সূত্রটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুমতি না চাওয়ায় এবং ইতালির সামরিক নেতৃত্বকে বিষয়টি অবহিত না করায় এই অনুমতি দেওয়া হয়নি। ইতালিতে মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

রয়টার্স জানিয়েছে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এ দিকে ইতালির ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো সংঘাতে জড়িয়ে পড়তে না পারে—এ আশঙ্কায় দেশটির অতি বামপন্থি বিরোধী দলগুলো সরকারকে সতর্ক করেছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ এলে তা অনুমোদনের আগে পার্লামেন্টের সম্মতি নেওয়া হবে।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২