বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাঁদের স্মরণে নিজ নিজ এলাকায় অন্তত একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে, এই জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; বরং এর প্রকৃত নায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও জাতি কখনো ভুলবে না।

আরও

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাস...

২০২৬-০৮-০৪ ২০:৫০

সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। এসম...

২০২৬-০৮-০৪ ১৭:১৭

গ্রহণযোগ্য সংবিধান সংশোধন চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

গ্রহণযোগ্য সংবিধান সংশোধন চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে এমন একটি সংশোধনী আনা হবে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনআকাঙ্ক...

২০২৬-০৮-০৪ ১৩:২৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে আজ বিএনপির জুলাই স্মরণে আলোচনা সভা

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে আজ বিএনপির জুলাই স্মরণে আলোচনা সভা

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর কৃষিবিদ ইন...

২০২৬-০৮-০৪ ১২:২৭

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবেঃ বাণিজ্যমন্ত্রী

জাতীয়

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবেঃ বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চ...

২০২৬-০৮-০৩ ২৩:১৪