বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

‘এপিক ফিউরি শেষ, যুক্তরাষ্ট্র আর ইরানে হামলা করছে না’ দাবি রুবিওর

‘এপিক ফিউরি শেষ, যুক্তরাষ্ট্র আর ইরানে হামলা করছে না’ দাবি রুবিওর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়ে গেছে এবং মার্কিন বাহিনী আর ইরানে হামলা করছে না। গত কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এমন দাবি করলেন তিনি।

গতকাল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির প্রশ্নের উত্তরে রুবিও বলেন, “আমরা ইরানের অভ্যন্তরে কোনো হামলা পরিচালনা করছি না, ইরানের সামরিক শক্তিকে ছত্রভঙ্গ করতে কোনো পদক্ষেপও নিচ্ছি না; কারণ অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান ‘এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র। এ অভিযানের পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করে ইরান; সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে।

টানা ৪০ দিন সংঘাতের পর ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি এখনও চলছে; তবে এর মধ্যে গত ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত পরস্পরকে লক্ষ্য করে কয়েক দফা হামলা চালিয়েছে মার্কিন ও ও ইরানি সেনাবাহিনী। গতকাল ৩ জুন কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান; পাল্টা জবাব দিতে ইরানের কেশম দ্বীপে বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী।

প্রশ্নোত্তর পর্বে রুবিওকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং ক্যালিফোর্নিয়ার এমপি সারা জ্যাকব বলেন, “আপনি অভিযানের নাম পরিবর্তন করতে পারেন; কিন্তু তাতে এই সত্যটা বদলাবে না যে হরমুজ প্রণালি এখনও বন্ধ আছে, এবং আমাদের সব বাহিনীর সদস্য এখনও বিপদের মুখে রয়েছেন।”

সারা জ্যাকবের এই মন্তব্যের জবাবে রুবিও বলেন, “আমরা বিজয়ী হয়েছি। আমাদের লক্ষ্য ছিল তাদের প্রতিরক্ষা শিল্পকে ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলো ধ্বংস করা এবং ড্রোনের ভাণ্ডার ধ্বংস করা।”

“এই সবগুলো লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। বাড়তি লক্ষ্য হিসেবে আমরা তাদের বিমানবাহিনী এবং প্রচলিত নৌবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি।”

আরও

পাকিস্তানকে একঘরে করার মোদির কূটনৈতিক প্রচেষ্টা যেভাবে ‘ভেস্তে গেল’

আন্তর্জাতিক

পাকিস্তানকে একঘরে করার মোদির কূটনৈতিক প্রচেষ্টা যেভাবে ‘ভেস্তে গেল’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে এ...

২০২৬-০৫-৩১ ২১:২৪

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

আন্তর্জাতিক

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ব্রিটিশ ফুটবল ক্লাব আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এর জয়ের পর ফ্রান্সজুড়...

২০২৬-০৫-৩১ ১৯:১৪

সীমান্ত নিরাপত্তায় অমিত শাহর নতুন রূপরেখা

আন্তর্জাতিক

সীমান্ত নিরাপত্তায় অমিত শাহর নতুন রূপরেখা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দেশটির পূর্বাঞ্চলের অন্যতম কৌশলগত ইস্যু ‘ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা’ নতুন করে গুর...

২০২৬-০৫-৩১ ১৭:১৬

আটকে গেল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল

আন্তর্জাতিক

আটকে গেল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়ি...

২০২৬-০৫-২৯ ২২:৪২

হরমুজে চলছে গোলাগুলি, আকস্মিক মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক

হরমুজে চলছে গোলাগুলি, আকস্মিক মিসাইল ছুড়ল ইরান

হঠাৎ করেই ইরানের সশস্ত্র বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছুড়েছে। আজ শুক্রবার (২৯ মে) এ তথ্য জানিয়েছে ই...

২০২৬-০৫-২৯ ০৮:৩০